
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় সরকারকে কটূক্তির অভিযোগে গাজীপুরের সেই তরুণ সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা ও আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ দেশের বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিষয়টি গাছা থানা-পুলিশে জানান। পরে গতকাল রাতে পুলিশ সিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি মো. গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় আটক সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
কটূক্তির ঘটনায় কেন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হলো—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আটক সিফাত আব্দুল্লাহ সাম্প্রতিক সময়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে মিলে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেন। এ জন্য তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৮ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
২০ মিনিট আগে
প্রাণ বাঁচাতে ছেলের কারখানায় আশ্রয় নিয়েছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলতাব হোসেন। তবে শেষরক্ষা হয়নি। কারখানার দরজা ভেঙে ভেতরে ঢোকে ধারালো অস্ত্র, এসএস পাইপ ও রড দিয়ে নৃশংসভাবে পিটিয়ে জখম করা হয় এসআই আলতাব ও তাঁর ছেলেকে। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ওই পুলিশ কর্মকর্তা।
২২ মিনিট আগে
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৪০ জনকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে বিভিন্ন থানায় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
২ ঘণ্টা আগে