
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদের ঝড় ওঠে।
আজ বুধবার বিকেলে উপজেলার কর্নেলবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান একটি ফার্মেসি থেকে ওয়াসিমকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে আখাউড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
আটক ওয়াসিম আখাউড়া উপজেলার আইরোল গ্রামের বাসিন্দা। তাঁর বাবা রতন ডাক্তার কর্নেলবাজার এলাকায় পরিচিত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওয়াসিমের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর কয়েকটি পোস্ট দেখতে পান তাঁরা। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা ওয়াসিমকে আটক করে পুলিশে খবর দেন।
এদিকে, ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি পোস্ট ও মন্তব্য করছেন। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামের এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৮ মিনিট আগে
রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিরিয়ানি খেয়ে তিন পরিবারের ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, আলমডাঙ্গা পৌর শহরের হাইরোডে হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে খাওয়ার পর তাঁদের বমি, তীব্র পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়।
১ ঘণ্টা আগে