
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখা এবং ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
ডিএমপি কমিশনার বলেন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদ্যাপন নিশ্চিত করতে ডিএমপি সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ ক্ষেত্রে সরকারি সংস্থা, পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নাগরিকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
কমিশনার জানান, ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলস্টেশনে ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও সাদাপোশাকের পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার আহ্বানও জানান তিনি।
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত দেন।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে স্থানীয় জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
৪ মিনিট আগে
বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ভেঙে এবং পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয় এই অভিযান চালায়।
১৮ মিনিট আগে
মৌলভীবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তামিম আহমেদ (১৯) নামের এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরতলির সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে গোয়াডাংগা বাজারে অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এ সময় বাজারের দুটি বন্ধ দোকান থেকে কালোবাজারির উদ্দেশ্যে মজুত করে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন
৩৫ মিনিট আগে