
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।
আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের ‘সর্ববৃহৎ কড়াইয়ের’ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শীতসহ তিন ধরনের দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয় ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। গাজীপুরে দুর্যোগ-বিষয়ক একটি গবেষণাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকেরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করবেন।
আলাপকালে মন্ত্রী জানান, চলতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে, যার মধ্যে কুড়িগ্রাম জেলাও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া টিআর ও কাবিখা কর্মসূচি চলমান রয়েছে। ভবিষ্যতে কোনো এলাকায় বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলে বিশেষ ত্রাণ (জিআর) প্রদান করা হবে, যাতে কোনো মানুষ কষ্টে না থাকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

টাঙ্গাইলের সখীপুর বিদ্যুৎ কার্যালয়ের আলোচিত ঠিকাদার ও কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক অন্তর আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে...
৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য বিভিন্ন পরিবহনের চালকেরা দীর্ঘ লাইন দিয়েছেন। ফিলিং স্টেশনের উভয় পাশে এক কিলোমিটার ছাড়িয়ে গেছে ট্রাক, বাসের সারি। গাড়িচালক ও সহকারীরা প্লাস্টিকের বালতি, কনটেনার নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তেলের জন্য।
১৫ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর দিনমজুর আব্দুল জলিলের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন নদে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। আব্দুল জলিল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা...
২৪ মিনিট আগে
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনার তৃতীয় দিনেও থামছে না স্বজনদের আহাজারি। বিভিন্ন স্থান থেকে আসা আত্মীয়স্বজনেরা একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন। আর কিছুক্ষণ পরপর সবাই মিলে মোংলা কবরস্থানে যাচ্ছেন নিহত রাজ্জাকের পরিবারের সদস্য ও তাঁদের স্বজনেরা।
৩০ মিনিট আগে