রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস নিয়ে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দিশা রানী মহন্ত গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন দিশা রানী। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিশার চাচা প্রশান্ত কুমার বলেন, ‘গত বছর আইসিটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকে দিশা রানী মানসিকভাবে ভেঙে পড়েছিল। এ বছর আবারও পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু পরীক্ষা ভালো হয়নি। হতাশায় আত্মহত্যা করেছে।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানিতে ডুবে মো. মাহসিন (১০) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহসিন উপজেলার চণ্ডীপুরের উত্তর হাজিপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও কালুপুর মাদ্রাসার শিক্ষার্থী।
৯ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ভাড়ানির খালের ওপর নির্মিত একটি লোহার সেতু বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ায় টানা দুই দিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সেতুটি ভেঙে যাওয়ায় অন্তত চার-পাঁচটি গ্রামের সহস্রাধিক মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের নির্দেশে সেতুটি মেরামতের কা
১০ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবাদর নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দেড় শতাধিক যাত্রী। লঞ্চের যাত্রীরা জানান, জাহাজের নাবিকের কৌশলেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
১৫ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা ও তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ দৌড়ে ৩০০ জনের বেশি অংশ নেন। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
২৫ মিনিট আগে