
নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরে একটি ওষুধের দোকানের সিসি ক্যামেরা অচল করে ২৫ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলা শহরের হাসপাতাল মোড়ের বারহাট্টা মেডিকেল হল নামে ওষুধের দোকানে এ চুরির ঘটনা ঘটে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উৎফল নামের এক কর্মচারী প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান। আজ শনিবার সকালে জয় নামের অন্য এক কর্মচারী দোকান খুলতে গিয়ে একটি শাটারের তালা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে সাধারণ মানের কিছু সিরাপ ছাড়া অধিকাংশ দামি ওষুধ খুঁজে পাননি তিনি।
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত আড়াইটার দিকে মাস্ক পরিহিত কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বস্তা হাতে দোকানের ভেতরে প্রবেশ করছেন। এ সময় তাঁদের সিসিটিভি ক্যামেরা নষ্ট করতেও দেখা যায়।
অভিযোগকারী মো. ইফতেখার তানভীর খান বলেন, ‘ফার্মেসিতে থাকা প্রায় সব দামি ওষুধই নিয়ে গেছে চোরেরা। ২৫ থেকে ৩০ লাখ টাকার ওষুধ চুরি হয়েছে। সিসিটিভি ক্যামেরা থাকার পরও এমন ঘটনা ঘটল।’
ইফতেখার তানভীর বলেন, দোকানের ভেতরে ঢুকে চোরেরা সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ভাঙার আগ পর্যন্ত ফুটেজ রয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় মালিক পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। ফার্মেসির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

‘ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সর্বসাধারণের ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। বাসাবাড়ির ফুলের টব, ডাবের খোসা, ব্যবহৃত পাত্র বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’
১৫ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ
২৪ মিনিট আগে
পঞ্চগড়ের আটোয়ারী থেকে রংপুরে কাজের উদ্দেশে বের হন মতিউর রহমান (২৬)। পরে আজ বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।
২৮ মিনিট আগে
বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, ‘আমরা পরিবর্তন চাই, আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারা দেশে তাদের নেতা কর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা
৩১ মিনিট আগে