
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশ্রাফুল হকের পদত্যাগ দাবি করেছেন ওই বিভাগের শিক্ষার্থীদের একটি অংশ। তারা শিক্ষককে ওই বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। শিক্ষায় অব্যবস্থাপনা, পক্ষপাতমূলক আচরণ এবং সেশনজট সৃষ্টির অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবিতে উপাচার্যের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে চেয়ারম্যানের পদত্যাগ চান। তবে অভিযুক্ত শিক্ষক হাফিজ আশ্রাফুল হক দাবি করেছেন, উন্নয়ন কার্যক্রমের পিডি হওয়ায় যাঁদের স্বার্থে আঘাত লেগেছে, তাঁদের ইন্ধনে এই আন্দোলন সৃষ্টি হয়েছে।
ববির আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভাগের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা চলছে। এসব সমস্যা নিরসনে বিভাগীয় চেয়ারম্যান কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, বিভাগে পক্ষপাতমূলক শিক্ষাব্যবস্থা চালু রয়েছে এবং সেশনজটসহ বিভিন্ন সমস্যার জন্য বর্তমান চেয়ারম্যান দায়ী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশ্রাফুল হক আজকের পত্রিকাকে বলেন, তিনি উন্নয়ন কার্যক্রমের পিডি হওয়ায় একটি পক্ষের স্বার্থে আঘাত লেগেছে। তাঁদের ইন্ধনে এই আন্দোলন ঘটানো হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী আমাকে চেয়ারম্যান ও ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এ বিভাগের সবচেয়ে বড় সমস্যা ক্লাসরুম ও শিক্ষকসংকট। তাতে শিক্ষার্থীদের প্রত্যাশিত একাডেমিক সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে। শিক্ষার্থীদের একটি অংশকে ভুলভাবে বোঝানো হয়েছে বলে তার দাবি।

রংপুরের হারাগাছে অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) তাঁদের পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর মহানগরের হারাগাছ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৯ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের মাঠ থেকে লাইলী বেগম (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি স্টিলের চাকু জব্দ করা হয়েছে।
৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্ম ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় ফার্ম পরিদর্শন শেষে চন্দনের হাটে তেলের ঘানি দেখতে
১৩ মিনিট আগে
নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে