রাজধানীর দারুস সালামে নিজ বাসায় গৃহবধূ জেসমিন বেগমকে গুলি করার অভিযোগে তাঁর স্বামী-সন্তানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেসমিনের স্বামী আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), ছেলে রাকিব (২৫) ও রাকিবের বন্ধু হাতিম মিয়া (২১)।
রোববার বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, শনিবার রাতে মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় ঝগড়ার একপর্যায়ে জেসমিনকে তাঁর স্বামী গুলি করেন। গুলিটি তাঁর ডান হাতের বাহুতে লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।
র্যাব জানায়, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মান্নানের কাছ থেকে ২১৫টি ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, মান্নান মাদকাসক্ত এবং এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। মাদক নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। ঘটনার সময়ও তিনি মাতাল অবস্থায় ছিলেন বলে জানায় র্যাব।
এর আগে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, জেসমিন বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে গুলি করা হয়।
তবে র্যাবের ভাষ্য, তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটি ঘরের ভেতরেই ঘটেছে বলে দাবি করেছে সংস্থাটি।

২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
৫ মিনিট আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
১৮ মিনিট আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
২৭ মিনিট আগে
কাজের আশায় দালালের মাধ্যমে লিবিয়ার পথে যাত্রা করেন যশোরের শার্শা উপজেলার পাঁচ যুবক। স্থানীয় দালালদের ৯ থেকে ১২ লাখ টাকা করে দিয়েছিলেন তাঁরা। তবে লিবিয়ায় পৌঁছানোর আগেই তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন বছর আগে এই ঘটনা ঘটে। এখনো নিখোঁজ তাঁরা। এই পাঁচজনের জীবন নিয়েও শঙ্কায় পরিবার।
৩৫ মিনিট আগে