
গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি গোডাউন। প্রাথমিকভাবে জানা গেছে, ফায়ার সার্ভিসের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ ঝুটসহ বিভিন্ন দাহ্য মালামাল মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। একই সঙ্গে আগুন লাগার সুনির্দিষ্ট কারণও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রাজশাহীর পবা উপজেলায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাসুয়ার আঘাতে মো. ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাই আবু বকর সিদ্দিক (৫০) আহত হয়েছেন। ঘটনার পর আবু বকরের ছেলে মো. আলফাজকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা...
৮ মিনিট আগে
গ্যাস সংকটের কারণে সাড়ে পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে। যন্ত্রপাতি পরীক্ষা শেষে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন শুরুর আশা করছে কারখানা কর্তৃপক্ষ।
৮ মিনিট আগে
গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব। তবে শেষ রক্ষা আর হয়নি। সেখানে পুলিশ দেখে ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন তিনি।
১০ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪২ মিনিট আগে