হেফাজতে ইসলামের আহত-নিহত ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের জন্য দোয়ার আবেদন জানিয়েছেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী।
শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আবেদন জানান।
বিবৃতিতে নুরুল ইসলাম বলেন, সাম্প্রতিক ঘটনায় হেফাজতে ইসলামের ২০ জনের বেশি নেতাকর্মী ও সমর্থককে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে অসংখ্য আলেম-উলামা ও তৌহিদী জনতাকে। নিহতদের দারাজাত বুলন্দি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইছি আমরা।
এছাড়াও গত কয়েকদিনে হেফাজতের কেন্দ্রীয় দুই সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহকারী অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদী, সহ প্রচার সম্পাদক মুফতী শরীফউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতী বশিরউল্লাহসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কেউ কেউ বর্তমানে রিমান্ডেও আছেন।
এই অবস্থায় তাদের মুক্তির জন্য যেমন সব রকম চেষ্টা চালিয়ে যেতে হবে, তেমনি মহান আল্লাহর কাছেও বিশেষভাবে দোয়ার শামিল হতে হবে। আমরা দেশবাসীর কাছে হেফাজতের আহত-নিহত ও গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীদের জন্য বিশেষভাবে দোয়ার আবেদন জানাচ্ছি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে