২০২৬-২৭ শিক্ষাবর্ষের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে ২১টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয় পরবর্তী সময়ে এ তালিকায় যুক্ত হতে পারে।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক), ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ও ‘ডি’ ইউনিটের (আর্কিটেকচার) এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২০ মার্চ বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপাচার্যদের সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভর্তি আবেদন, আবেদনের যোগ্যতা, আবেদন ফি ও পরীক্ষার কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ভোর ৪টা ৫৫ মিনিটে খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ৫টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট সেখানে যোগ দেয়।
১৭ মিনিট আগে
রাশেদ খান বলেন, ‘বিএনপি গণ-অভ্যুত্থানের অন্যতম স্টেকহোল্ডার এবং যারা বিরোধী দলে আছে তারাও গণ-অভ্যুত্থানের স্টেকহোল্ডার। আমি এর আগেই আমাদের বিরোধী দলের প্রতি আহ্বান রেখেছি রাষ্ট্র পুনর্গঠনে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনারা যদি সহযোগিতা না করে লংমার্চের নামে...
৪৪ মিনিট আগে
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে বৃক্ষরোপণ অভিযান ও পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে। এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে...
১ ঘণ্টা আগে