
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া এলাকার বাসিন্দা অসহায় বৃদ্ধ রিনা রিছিল। একমাত্র ছেলে রাজধানী ঢাকায় বসবাস করেন। মাকে দেখাশোনা করেন না তিনি। বাধ্য হয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন রিনা রিছিল। বসবাসের জন্য ছিল একটিমাত্র ঝুপড়ি। সামান্য বৃষ্টিতেই পানি পড়ত ঘরের ভেতর।
সেই অসহায় রিনা রিছিলকে নবনির্মিত একটি টিনশেড ঘর উপহার দিয়েছেন হালুয়াঘাট-ধোবাউড়ার সংসদ সদস্য সালমান ওমর রুবেল। আজ শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে রিনা রিছিলের হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।
এ সময় ঘরটি বেলুন, রঙিন কাপড় ও আলোকসজ্জায় সাজানো হয়। ঘরের সামনে টানানো ব্যানারে লেখা ছিল ‘নির্মাণকৃত ঘর উপহার’। ফিতা কেটে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য।
সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, ‘ভিক্ষা করে এই রিনা রিছিল আমাকে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচন পরিচালনার জন্য। তাঁর সেই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আমার প্রথম মাসের প্রাপ্য সম্মানীর পুরো টাকা দিয়ে ঘরটি তৈরি করে দিয়েছি।’
সালমান ওমর রুবেল আরও বলেন, ‘সমাজে এখনো অনেক মানুষ রয়েছে, যারা মাথা গোঁজার মতো নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।’
ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা রিছিল বলেন, ‘আমার মতো গরিবের এত বড় উপকার করবেন, কখনো ভাবিনি। দীর্ঘদিন ধরে অনিরাপদ পরিবেশে বসবাস করছিলাম। ঝড়বৃষ্টিতে ভীষণ কষ্টে থাকতে হতো। আর কষ্ট করতে হবে না।’

কিশোরীকে মারধর ও মুখে বালিশ চাপা দিলে ভুক্তভোগী অচেতন হয়ে পরে। এ সময় অভিযুক্ত আনোয়ার হোসেন কিশোরীকে ধর্ষণ করেন। এরপর একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগীকে নিচতলায় পানির হাউসে ফেলে রাখেন।
২০ মিনিট আগে
বরিশালে ভিক্ষুক সেজে এক বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা এবং বাধা পেয়ে তাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত সাফিয়া বেগমকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়ার নন্দীগ্রামে গরুবাহী ভটভটি উল্টে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় এক নারীর বাসা থেকে সোনা চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশের এসআই মো. খায়রুল বাশার ও সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে