
‘ভিসিকে কেন নামাইলি এবং নামায়ে কেন আনন্দ মিছিল করলি’ বলেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগত ১০-১২ জনের একটা গ্রুপ। এই অভিযোগ আহত শিক্ষার্থীদের।
শনিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১৯ ব্যাচের চার শিক্ষার্থী আহত হন।
আহতরা হলেন মোহন, শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মো. ওবায়দুল্লাহ।
আহত শিক্ষার্থী মোহন জানান, রাত ৮টার দিকে তাঁরা ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুচকার দোকানে ফুচকা খেতে যান। সেখানে ১০-১২ জন বহিরাগত তাঁদেরকে ডাক দিলে তাঁরা বলেন, ‘আমরা কুয়েটের শিক্ষার্থী, যা বলার এখানে বলেন।’
মোহন আরও জানান, পরে ধাক্কাতে ধাক্কাতে গালিব রাহাতকে পাশের একটি দোকানে নিয়ে যান এবং মারতে শুরু করেন। মারধরের সময় তাঁরা বলেন, ‘ভিসিকে কেন নামাইলি এবং নামায়ে কেন আনন্দ মিছিল করলি?’
আক্রমণকারীদের কাউকে চিনতে পেরেছেন কি না—জানতে চাইলে এ শিক্ষার্থী বলেন, ‘আমরা একজনকে চিনতে পেরেছি।’ তবে তিনি নাম বলতে রাজি হননি।
পরে মুজাহিদ, মোহন ও ওবায়দুল্লাহ সবাইকে মারধর করেন। এরপর শিক্ষার্থীরা আহত অবস্থায় ক্যাম্পাসে এসে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে ভর্তি হন।
এদিকে কর্তব্যরত চিকিৎসক সানজিদা রুম্পার কাছে জানতে চাইলে চার শিক্ষার্থী আহত অবস্থায় এসেছে বলে জানান। আহতদের শারীরিক অবস্থার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে শিক্ষার্থীদের ওপর আবারও বহিরাগতদের হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টায় প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। এই হামলাকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে