
রাজধানীর গোপীবাগে ২৫ বছর আগে ধারের বিশ টাকা ফেরত দেওয়া না দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে খুন করেন মনির হোসেন। এই মামলা তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ এর বিচারক জাহিদুল ইসলাম।
রায়ে যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি আসামি মনির হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
আসামি মনির হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকেলে গোপীবাগ এলাকায় নজির আহম্মদের ছেলে বিপ্লব বশিরকে একাধিকবার ছুরিকাঘাত করেন আসামি মনির। এ সময় বিপ্লবের চিৎকারে নজির আহম্মদসহ কয়েকজন গিয়ে মনিরকে জাপটে ধরে আটকে ফেলেন। বিপ্লবকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে, পরে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই নজির আহম্মদ ডেমরা থানায় হত্যা মামলা করেন। পরে মনিরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলাটি তদন্ত করে পরের বছরের ৩১ মার্চ মনিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন ডেমরা থানার উপপরিদর্শক আ. জব্বার। তদন্ত প্রতিবেদনে বলা হয়, মনিরের কাছ থেকে বিপ্লব ২০ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে মনির খুন করে বিপ্লবকে। ২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে। ২০০৯ সালে জামিন পান মনির। জামিন পেয়ে তিনি আর আদালতে হাজির হননি।

হত্যাকাণ্ডের সময় আসামিরা মাদকাসক্ত ছিলেন কি না, তা যাচাই করতে তাঁদের ডোপ টেস্টও করা হয়। গতকাল রংপুর কেন্দ্রীয় কারাগারে তাঁদের প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ইয়াবা বা মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। তবে ঘটনার প্রায় নয় দিন পর নমুনা সংগ্রহ করায় এই ফল দিয়ে হত্যার সময় তাঁরা
১৫ মিনিট আগে
বিদ্রোহী কবি কাজী নজরুল বাঙালির জাতীয় চেতনার বাতিঘর ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। আজ সোমবার ডিএনসিসির হল রুমে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রশাসক এ কথা বলেন।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
২৩ মিনিট আগে
বগুড়ায় বাকিতে সিগারেট কেনাকে কেন্দ্র করে রাকিব হাসান হৃদয় (২০) হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২১ সালের ২০ জুলাই রাতে শহরের কৈপাড়া এলাকায় হৃদয়ের দোকানে সিগারেট কিনতে গিয়ে তর্কের জেরে তাঁকে হত্যা করেন আসামিরা।
২৪ মিনিট আগে