রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পূর্ব থানা এলাকায় আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইদুর ইসলাম (৪০), মো. সোবহান (৩৫), মো. মানিক মিয়া (২৬), মো. রিফাত (২০), মো. রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মো. আল-আমিন (১৮), সাদনিক আহসান সাফোয়ান (১৮) ও শফিকুল ইসলাম হৃদয় (১৮)।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান আজ রাতে জানান, উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা-পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

দিনাজপুরের নবাবগঞ্জে সিরাজুল আল সামস (৭) নামের এক শিশুর পায়ের রগ কাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন ভুট্টাখেতের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
মাধবদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নূরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ। একই সময় ময়মনসিংহের গৌরীপুর থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হয়েছে আরও পাঁচজন। এ পর্যন্ত মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হলো...
২ ঘণ্টা আগে
রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি সিপাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য।
২ ঘণ্টা আগে
রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেশার মেশিন থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেলিম ব্যাপারী (২৫) নামে ওই যুবকের মৃত্যু হয়...
৩ ঘণ্টা আগে