
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
আবেয়া বেওয়া উপজেলার সিংগীমারী ইউনিয়নের আলিমের ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।
হাতীবান্ধা থানায় করা অভিযোগে জানা গেছে, আব্দুল আজিজ মৃত্যুর আগে দুই মেয়ে ও স্ত্রী আবেয়া বেওয়ার নামে সাড়ে ৮১ শতাংশ জমি লিখে যান। সেই জমি চাষাবাদ করে সংসার চালান আবেয়া। তাঁর মেয়েরা তাঁদের শ্বশুরবাড়িতে থাকেন। নিজ গ্রামে বিধবা আবেয়ার একলা থাকার সুযোগে প্রতিবেশী মৃত বছির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন অনেক দিন ধরে তাঁর জমি দখলের চেষ্টা আসছিলেন। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) আবেয়া বেওয়ার আমনের খেত দখলের চেষ্টা চালান মফিজ উদ্দিন। ওই দিন দলবল নিয়ে তিনি আবেয়ার জমিতে গিয়ে আমনের চারা উপড়ে ফেলেন। এতে বাধা দিলে আবেয়াকে বেধম মারধর এবং কোদাল দিয়ে কুপিয়ে তাঁর মাথা রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে অভিযোগ দায়েরের পর থেকে পালিয়েছেন মফিজ উদ্দিন। সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে আজ শনিবার আবেয়া বেওয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাদের বাধা দিতে গেলে তারা আমাকে বেধড়ক মারধর করে। আমার মাথার চুল টেনে ধরে কাপড় ছিঁড়ে ফেলে, শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি কোদাল দিয়ে মাথায় আঘাত করে আমাকে হত্যার চেষ্টা করে।’
আজ দুপুরে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে