
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) পাঠানো হয়েছে। এ সময় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ছোটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদের আলহেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে পাঠানো হয়েছে।
ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী সুমন মিয়া জানান, হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আশপাশের মার্কেটের শত শত মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছে।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা আজকের পত্রিকাকে বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। শত শত মানুষ ছোটাছুটি করে বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল; বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন আহত হয়েছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানপাটের মালপত্র পুড়ে গেছে।

খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৩ মিনিট আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তিনটি রাবার ড্যাম শুকনো মৌসুমে কৃষকদের কোনো কাজে আসছে না। এদিকে উপজেলার প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে। নলকূপ দিয়ে সেচ দিতে গিয়ে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে চাষিদের।
১১ মিনিট আগে
বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ অংশে হাঁটছিলেন দুজন। হঠাৎ একজন দূরে একদিকে ইঙ্গিত করে বললেন, ‘দেখ তো, ওইটা পুরোনো মন্দির না?’ অন্যজন ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলেন।’ তাঁদের পেছনে পেছনে গিয়ে দেখা গেল, স্থাপনাটা আসলে ষোলো শতকে নির্মিত টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদ। একসময় ১০ টাকার নোটে যার ছবি ছিল।
২ ঘণ্টা আগে