
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা (মতিঝিল) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন।
গ্রেপ্তার ব্যক্তি মো. রমজান চৌধুরী (২০)। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আমড়াতলী এলাকার বাসিন্দা।
ডিএমপি জানায়, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে ডিবির মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন দোলাইরপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
অভিযানে ২৮টি পলিপ্যাকেটে থাকা মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত করছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের দুর্ব্যবহারের একটি ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন ইজিবাইকচালক ছাত্রদের ওপর হামলা চালান।
৩ মিনিট আগে
আজ শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
১৮ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়সংলগ্ন কাজী ওয়াকফ টাওয়ারের উত্তর পাশের সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি মাঝারি আকারের স্পিকার বক্সসহ আব্দুল্লাহ আল রাহাত মামুনকে আটক করা হয়।
২৭ মিনিট আগে
কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া মোড় এলাকাটি অত্যন্ত জনবহুল ও ব্যস্ততম একটি বাণিজ্যিক কেন্দ্র। এখানে চারটি বাস ও অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে থাকা বিদ্যুতের খুঁটির গোড়ায় পর্যাপ্ত মাটি নেই।
৩৫ মিনিট আগে