
সিলেটে একটি পাচার চক্রের আস্তানা থেকে নারী, শিশুসহ আটজনকে উদ্ধার করেছে পুলিশ। বিদেশের প্রলোভন দেখিয়ে আটকে রাখা এসব ভুক্তভোগীদের উদ্ধারের পাশাপাশি পাচার চক্রের সঙ্গে জড়িত এক নারীকে আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানা এলাকা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। তবে চক্রের মূল অভিযুক্ত গৃহকর্তা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান।
আজ শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার করা আটজনের মধ্যে চারজন পুরুষ, একজন নারী এবং তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট নগরীর শাহপরান থানার মীরেরচক এলাকায় অবস্থিত রুবেল মিয়া নামে এক ব্যক্তির বসতবাড়িতে পাচারের উদ্দেশ্যে ভুক্তভোগীদের আটকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অভিযানকালে গৃহকর্তা রুবেল মিয়া কৌশলে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী রেনু বেগমকে (২৮) পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, অভিযুক্ত রুবেল ও রেনু দম্পতি একটি পাচার চক্রের সক্রিয় সদস্য। তাঁরা অন্য সহযোগীদের সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষকে বিদেশে ভালো চাকরি ও উন্নত জীবনের নানা প্রলোভন দেখিয়ে সংগ্রহ করতেন।
এরপর তাঁদের নিজেদের বাড়িতে নিয়ে এসে জিম্মি করে রাখা হতো এবং সুযোগ বুঝে অবৈধ উপায়ে বিদেশে পাচার করা হতো। উদ্ধার হওয়া আটজনকেও একই প্রক্রিয়ায় সেখানে জিম্মি করে রাখা হয়েছিল।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। আটককৃত আসামি রেনু বেগমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। চক্রটির মূল হোতা রুবেল মিয়াসহ পলাতক অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল...
২ ঘণ্টা আগে
ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এমতাবস্থায় ভিরাল্লার দলে তুহিন নামের এক সমর্থকের সঙ্গে গোল করা নিয়ে আলিয়াবাদের...
২ ঘণ্টা আগে
উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
২ ঘণ্টা আগে
ভোলার লালমোহন উপজেলায় গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে