
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারিতে আহত এমরান হোসেন (১৬) নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যায় সে।
নিহত এমরান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে টমটমচালক ছিল। সে উপজেলার সৈয়দপুর ঈশানকোণা গ্রামে অনেক দিন ধরে বসবাস করত।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার সৈয়দপুর ঈশানকোণা গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত টমটম গ্যারেজের মালিক বাদশা মিয়ার এমরানের কাছে গাড়ি চার্জ বাবদ ৫০ টাকা পাওনা ছিল। সেই পাওনা টাকা চাওয়া নিয়ে গত মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা বাধে। এ সময় বাদশা মিয়ার পক্ষ নিয়ে আরেক টমটমচালক জাকির হোসেন (৩২) লোহার রড দিয়ে এমরানের মাথায় আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল জলিল (৬৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী নিহত এবং চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ মিনিট আগে
স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ঝিনাইদহের মহেশপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ঝাড়ুমিছিলের ঘোষণা দেয় বিএনপি। যদিও পরে কর্মসূচি সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়।
১৫ মিনিট আগে
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনী’তে রূপ নিয়েছে। তারাই এখন দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
১৯ মিনিট আগে
দক্ষিণ চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত অটোরিকশা ও বাসের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যাত্রীদের অভিযোগ, চালকেরা ইচ্ছেমতো ভাড়া দাবি করছেন, ফলে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণের লক্ষাধিক মানুষ।
৩৫ মিনিট আগে