
বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত সেই নিমগাছ রক্ষায় উদ্যোগ নিচ্ছে সিটি করপোরেশন (বিসিসি)। করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড এলাকার ডেফুলিয়ায় খালেদা জিয়ার রোপণ করা নিমগাছ ও ফলক সংস্কার শুরু হচ্ছে। আজ সোমবার সিটি করপোরেশনের স্থাপত্য ও প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে এ সিদ্ধান্ত নেয়।
আজকের পত্রিকায় গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশালের কড়াপুরের ডেফুলিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সেখানে একটি নিমগাছও রোপণ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক পটপরিবর্তনে ডেফুলিয়ার সেই স্থানে বিশ্ববিদ্যালয়টি বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন ডেফুলিয়ায় গিয়ে খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত সেই স্থানে একটি খেলার মাঠ ও আধুনিক হাসপাতাল করার প্রস্তাব রাখেন। কিন্তু সেই জমিতে বাউন্ডারি দিয়ে স্থাপনা করার চেষ্টা করছিলেন সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম। গত শুক্রবার স্থানীয় লোকজন ও সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়।
আজ নগরীর ২৭ নম্বর ওয়ার্ড এলাকার ডেফুলিয়ায় অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় তাঁরা অবৈধ দখল উচ্ছেদ এবং নিমগাছ ও ফলক সংস্কারের কথা জানান এলাকাবাসীকে।
পরিদর্শনে যাওয়া বিসিসি প্রশাসকের ব্যক্তিগত কর্মকর্তা মুশফিকুল হাসান মাসুম জানান, আজ বিকেলে প্রশাসকের নির্দেশে তাঁরা ডেফুলিয়ায় যান। যে ভাঙা ফলকটি রয়েছে, সেটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ছিল। নিমগাছটাও বেশ বড় হয়েছে। কিন্তু যত্নের অভাব রয়েছে। আগামী বুধবার থেকে নিমগাছটি ঘিরে গোলচত্বর ও সৌন্দর্যবর্ধন করা হবে। ফলকটিও সংস্কার করা হবে। আর্কিটেক্ট আনিছুর রহমান লুসান এ নিয়ে কাজ করবেন।
মাসুম বলেন, ডেফুলিয়ার এ সরকারি খাসজমিতে সিটি করপোরেশনের প্রস্তাবিত খেলার মাঠ করা হবে। বর্ধিত এ এলাকায় শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও দর্শনীয় স্থান গড়ে তোলা হবে। তিনি বলেন, প্রশাসক শিরীন চান এখানে মানুষ আসুক, খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত নিমগাছটি ঘিরে দর্শনীয় একটি স্পট গড়ে উঠুক।

রাজধানীর পল্লবীর একটি ক্লিনিকের সামনে সাদা বস্তায় ঢুকিয়ে এক ব্যক্তিকে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি অপহরণের ঘটনা নয়। অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যান নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলাম। পারিবারিক ও আর্থিক সংকটের কারণে সহযোগী হাসান তারেক ওরফে রিপনের সহা
১২ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
১৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
১ ঘণ্টা আগে