
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নগরকান্দা উপজেলার হাসানহাটি গ্রামের দলিল উদ্দিনের ছেলে চয়ন মোল্লা (২৩), একই গ্রামের হেমায়েত মোল্যার ছেলে নয়ন (২০) এবং সিয়াম (২০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজন পরস্পর বন্ধু ছিলেন। তাঁরা একটি মোটরসাইকেলে করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর ঘুরে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়ন ও সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নয়ন ও সিয়ামকে রাতেই ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। ঢাকায় নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অপর দিকে সিয়াম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাইয়ুম মিয়া বলেন, ‘রাতেই একজনের দাফন সম্পন্ন হয়েছে। পরে আরও দুজন মারা যান। তাঁদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। সকাল ১০টায় জানাজা শেষে তাঁদের দাফন করা হবে।’ তিনি আরও জানান, এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান জানান, মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়া অজ্ঞাত যানবাহনটি এখনো শনাক্ত করা যায়নি। যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর, আটকে রাখা এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় মো. খায়রুজ্জামান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১২ মিনিট আগে
হাসপাতালের এক্সরে কক্ষের সামনে মেশিন বিকল থাকার কারণে সাময়িকভাবে সেবা বন্ধ থাকার কথা জানিয়ে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা বিজ্ঞপ্তি দেখে ফিরে যাচ্ছেন। এক্সরে প্রয়োজন এমন রোগীদের হাসপাতালের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।
১৪ মিনিট আগে
মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন করে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ মূল ধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দশমিনা-গলাচিপা আসনের এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
২৮ মিনিট আগে
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে জরাজীর্ণ বসতঘরের দীর্ঘ ১৫ বছরের বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছে মানসিক ভারসাম্যহীন সালেহা বেগমকে। উপজেলা প্রশাসনের সহায়তায় চিকিৎসার জন্য তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে...
৩০ মিনিট আগে