
পিরোজপুরের নেছারাবাদে ইয়াবাসহ সাংবাদিক পরিচয় দেওয়া মো. সাইফুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কুনিয়ারি এলাকার স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম স্বরূপকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গাফফারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে কুনিয়ারি এলাকায় স্বরূপকাঠি-বরিশাল সড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলামের গতি রোধ করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় সাইফুল ইসলাম বিভিন্ন ব্যক্তির পরিচয় দেওয়ার পাশাপাশি তাঁদের নাম ব্যবহার করে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সাইফুল নামের একজনকে সাত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে