
বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের টিবি হাসপাতাল-সংলগ্ন বেদখল হয়ে যাওয়া ৬৯ শতাংশ সরকারি খাস জমিতে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন। আজ শনিবার দুপুরে ঘটনাস্থল ঘুরে করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এ ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মামুন খন্দকার ছিলেন।
গত ৯ আগস্ট ‘সরকারি জমি নেতাদের দখলে’ শিরোনামে একটি সংবাদ আজকের পত্রিকায় প্রকাশ হলে তৎপর হয়ে ওঠে প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট অবৈধ দখলমুক্ত করতে ওই স্থানে সাইনবোর্ড সাঁটিয়ে দেয় বিসিসি। ১১ আগস্ট সরকারের ২ সচিব, বিসিসি প্রশাসকসহ ১১ জনকে শোকজ করে বেলা।
আজ শনিবার ভরাট করা সেই সম্পত্তি পরিদর্শন করেন প্রশাসক শিরীন। পরিদর্শনকালে এলাকার শিশু-কিশোরদের জন্য একটি উপযুক্ত বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে ভূমির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন প্রশাসক। এ সময় শিশুরা প্রশাসকের কাছে ওই জমিতে উন্মুক্ত মাঠ করার দাবি জানায়।
পরিদর্শনকালে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, দখলদারদের মালিকানা বাতিলের জন্য আদালতে মামলা করেছেন। জনগণের উন্মুক্ত খেলার মাঠ তৈরিতে বিসিসিকে তিনি সহায়তা করবেন।
বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, আবাসন নির্মাণসহ বিভিন্ন কারণে নগরীতে খেলার মাঠ ক্রমে কমে আসছে। নগরের ৪ নম্বর ওয়ার্ডের এ সরকারি জমি ষড়যন্ত্র করে ব্যক্তিমালিকানায় নেয় একটি চক্র। ২ মাস আগে এই এলাকায় একটি খেলার মাঠ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছি। আমরা যখন জানলাম রাতের অন্ধকারে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, তখন এখানে একটি সাইনবোর্ড সাঁটিয়ে দিই। এখানে খেলার মাঠ হবে।
ডিসি প্রশাসনও সাইনবোর্ড দিয়েছে। আমরা এখানে এসে এলাকাবাসী ও শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে এ জমিতে খেলার মাঠ করার সিদ্ধান্ত নিয়েছি। অফিসিয়ালি এ নিয়ে কাজ চলছে।
স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা প্রমুখ।

বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ৯ ঘণ্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। রেনু মিয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর একটি ক্লিনিকের সামনে সাদা বস্তায় ঢুকিয়ে এক ব্যক্তিকে অপহরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি অপহরণের ঘটনা নয়। অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যান নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলাম। পারিবারিক ও আর্থিক সংকটের কারণে সহযোগী হাসান তারেক ওরফে রিপনের সহা
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
২ ঘণ্টা আগে