
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিত্যক্ত বোরহোলে পড়ে এবার একটি মহিষের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের শাহানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মহিষটিকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু প্রায় ৮০ ফুট গর্তের গভীরে পড়ে থাকা মহিষটিকে উদ্ধার করতে পারেনি তারা। প্রায় ৪ ফুট ব্যাসার্ধের এই কূপের ভেতরে টর্চলাইটের আলো ফেললে মহিষটিকে দেখা যাচ্ছে। তবে কোনো নড়াচড়া লক্ষ করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মহিষটি মারা গেছে।
মহিষের মালিকের নাম বিকাশ খা খা। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওঁরাও সম্প্রদায়ের মানুষ। তাঁর দুটি মহিষ ছিল। দেড় লাখ টাকা ঋণ নিয়ে এই মহিষ কিনেছিলেন। মাসে কিস্তি লাগে ১৫ হাজার টাকা। এই মহিষ দিয়ে তিনি হালচাষ করে সংসার চালান। ঋণ এখনো শেষ হয়নি। দুটি মহিষের মধ্যে একটি এভাবে পড়ে মারা যাওয়ায় তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন।
গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে বিএমডিএর এমন একটি পরিত্যক্ত বোরহোলে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। এ ঘটনায় সারা দেশে আলোড়ন তৈরি হয়। প্রায় ১৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিস সাজিদের মৃতদেহ উদ্ধার করে।
এই ঘটনার পর তৎকালীন বিভাগীয় কমিশনার এ ধরনের সব বোরহোল বন্ধ করার নির্দেশ দিয়ে বিভাগের আট জেলার জেলা প্রশাসকদের চিঠি দেন। তখন কিছু বোরহোল বন্ধও হয়। শাহানাপাড়া গ্রামের সরল এক্কার বাড়ির পাশে থাকা এই বোরহোলটি বন্ধ হয়নি।
শনিবার রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গর্তটি প্রায় ৮০ ফুট গভীর। এর ব্যাসার্ধ প্রায় ৪ ফুট। মাটি যাতে ধসে না পড়ে, সে জন্য এর চারপাশে বাঁশের চাটাই দেওয়া আছে। এর ভেতরেই পড়ে আছে চার বছর বয়সী মহিষটি। এই কূপটি খনন হয়েছিল আব্দুর রহিম নামের এক ব্যক্তির জমিতে। স্থানীয়রা জানান, মালিগাছা গ্রামের বাশির উদ্দিন বাবুসহ কয়েকজন ব্যক্তি এখানে গভীর নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন।
বিকাশের মেয়ে মন্দিরা খা খা বলেন, বিকেলে একটি মহিষ ছুটে গিয়ে এই গর্তের মধ্যে পড়ে যায়। খবর পেয়ে তিনি এবং তাঁর বাবা ছুটে আসেন। মহিষের এ দশা দেখে তাঁর বাবা সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে গ্রামের লোকজন এসে মাথায় পানি ঢালেন। মন্দিরা বলেন, ‘আমাদের বড় সংসার। বাবা মহিষ দিয়েই হালচাষ করে সংসার চালান। এখন আমাদের সংসার কীভাবে চলবে, সেই চিন্তা করে কূল পাচ্ছি না।’
গ্রামের লোকজন বলছেন, গত বছরের নভেম্বর-ডিসেম্বরের দিকে বাশির উদ্দিন বাবুসহ কয়েকজন এই গভীর নলকূপ বসানোর চেষ্টা করেন। শেষে গভীর নলকূপ বসানো না হলেও তাঁরা এই বোরহোল বন্ধ করেননি। তাদের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটল। তারা এখন মহিষের ক্ষতিপূরণ দাবি করেছেন।
যোগাযোগ করা হলে বাশির উদ্দিন বাবু বলেন, তাঁরা কয়েকজন মিলে ওই জমিতে গভীর নলকূপ বসানোর উদ্যোগ নিয়েছিলেন। খননের পর সেখানে পানির স্তরও পাওয়া যায়। তখন বিএমডিএ তাদের কাগজপত্র জমা দিতে বলে। কিন্তু পরে জমির মালিক আব্দুর রহিম আর কাগজপত্র নিয়ে যাননি। সে কারণে গভীর নলকূপটি স্থাপন করা হয়নি। তাঁরা আশায় আছেন আজ না হয় কাল সেখানে গভীর নলকূপ হবে। এ জন্য খনন করা কূপটি বন্ধ করেননি।
বাশির উদ্দিন জানান, ওই কূপে মহিষ পড়ে মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। সব উদ্যোক্তার সঙ্গে আলোচনা করে তাঁরা এর একটি সমাধান করবেন।

সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
১৩ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
১৯ মিনিট আগে
পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া...
৩৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১ ঘণ্টা আগে