
রাজধানীর পল্লবীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি ঢাকায় একটি গণমাধ্যমে কাজ করেন বলে জানিয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তিনি ভুক্তভোগী অভিযোগ দায়ের করেছেন বলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
গতকাল সোমবার রাতে তিনি এ ঘটনার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন—হামিদুর রহমান ও এনামুল হক।
ওসি নজরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
অভিযোগের পর ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মামলায় অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারীর অভিযোগ-গতকাল সোমবার রাতে পল্লবীর ইসিবি চত্বর এলাকায় ওই তাঁকে ১৬ জন ব্যক্তি মিলে ধরে নিয়ে যায়। পরে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করে। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।
হাসপাতালে ভুক্তভোগী নারী বলেন, তাঁর বয়স ৫০ বছর। তুরাগ এলাকায় থাকেন। ঢাকায় একটি পত্রিকায় কাজ করেন। সোমবার রাত ১১টার দিকে ইসিবি চত্বর এলাকায় অনুসন্ধানী প্রতিবেদনের জন্য যান। এ সময় ওই এলাকার ১৬ জনের প্রতারকচক্র তাঁকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিকপক্ষকে জরিমানা করা হয়।
৪৪ মিনিট আগে
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানার ভেতরে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারীর (টিপু) বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে