
রাজধানী শহর ঢাকাকে পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তোলার তাগিদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলব।
আজ শনিবার (১৫ আগস্ট) রাজধানী মিরপুর-২-এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালির উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।
প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ঢাকাকে ক্লিন ও গ্রিন রাখার জন্য ঘোষণা দিয়েছেন এবং ঘোষণা বাস্তবায়নের জন্য অনুশাসন জারি করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন জারির পর ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ শুরু করেছে এবং ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত এবং মশা নিয়ন্ত্রণে রাখার জন্য স্কুল কলেজের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে এ কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত আছে। এর জন্য প্রতিটি পাড়া-মহল্লা, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেন ডিএনসিসি প্রশাসক।
প্রশাসক আরও বলেন, ‘ঢাকা শহর আপনার আমার সবার। এই শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। চলার পথে আপনার হাতে থাকা টিস্যু, হাতে থাকা ছোট পানির কনটেইনার থাকে, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। আপনি নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশপাশে টিস্যু থাকবে না, বিচ্ছিন্নভাবে কোনো আবর্জনা আপনারাও দেখতে পাবেন না, আমরা চাই একটা সুন্দর নগর উপহার দিতে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
২২ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৪১ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
৪৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১ ঘণ্টা আগে