
গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের ক্ষমতা কোনো বাহিনীর হাতে না দিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার দাবি জানিয়েছেন রাজশাহীর মানবাধিকারকর্মী ও সাংবাদিকেরা। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সুরক্ষা এবং গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ রোববার রাজশাহী নগরের অলোকা মোড়ে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানবাধিকার সংগঠন অধিকার এ কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, গুমের ঘটনায় কোন বাহিনী জড়িত ছিল, তা নিরপেক্ষ তদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তদন্তের দায়িত্ব থাকলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। স্বাধীন ও গ্রহণযোগ্য তদন্তের স্বার্থে জাতীয় মানবাধিকার কমিশনকে পূর্ণ তদন্তের ক্ষমতা দিতে হবে।
মানববন্ধনে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনের হাতে দেওয়া, নিখোঁজ ব্যক্তিদের স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব ও সম্পত্তি পরিচালনার আইনগত সুযোগ দেওয়া এবং গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার।
বক্তারা নির্যাতন, মিথ্যা সাক্ষ্য ও জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে হওয়া মামলা ও সাজা পুনর্বিবেচনার দাবিও জানান।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার-এর রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন সাংবাদিক ডালিম হোসেন শান্ত, সোহেল মাহবুব, মাসুদ রানা রাব্বানী, মানবাধিকারকর্মী আনোয়ার হোসেন, সাংবাদিক রেজাউল ইসলাম এবং ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ অনেকে।
মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সাংবাদিক এম শামিম আক্তার। এ সময় অধিকার-এর বিবৃতি পাঠ করেন গুম থেকে ফিরে আসা আল আমিন হোসেন।

ভোলার মনপুরায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুর রহমান মনপুরার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইউনুছের ছেলে।
১ মিনিট আগে
ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১৫) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশু সিদরাতুল মুনতাহা জাফরিনের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন স্বজন ও স্থানীয়রা। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে গাছুয়া ইউনিয়নের পদ্মারহাটের খালের কুব্বাত ব্যাপারীর বাড়ির সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের স্থান থেকে প্রায় দেড়
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের ইপিজেডে নারী পোশাককর্মী জয়নব বেগম হত্যা মামলায় জলিল শরিফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
১২ মিনিট আগে