
রাজধানীর সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার হওয়া সেই নারীকে খুঁজছে পুলিশ। গতকাল শনিবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
এ ঘটনাটি আশপাশের সিসিটিভিতে ধরা পড়ে। ইতিমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, এক নারী ফুটপাতে দাঁড়িয়ে আছেন। হাতে ভ্যানিটি ব্যাগ। পাশেই একটি ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার সেখানে আসে। চলন্ত গাড়ির জানালা দিয়ে মাথা বের করে একজন ওই নারীর হাতের ব্যাগটি ধরে টান দেন। ব্যাগ ধরে থাকায় ওই টানে তিনি মাটিতে পড়ে যান। ওই অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে কয়েক গজ দূরে নিয়ে যায়। একপর্যায়ে তিনি ব্যাগটি ছেড়ে দেন। গাড়িটি চলে যায়।
পরে আশপাশে থাকা কয়েকজনকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকিরা নারীর দিকে এগিয়ে যান। পরে ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি আমরা জানি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে এবং তদন্ত শুরু হয়েছে।’
তিনি আরও জানান, এখনো কোনো মামলা হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলছে এবং ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে ওই নারীরও সন্ধান করা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের জেরে রাত সারে সাতটার দিকে হাসান মুন্সির পক্ষের মাদারীপুর জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ ৬টি বসতঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষিব্ধরা। এছাড়াও ঘর বাড়িতে লুটপাট ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশ। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
১৪ মিনিট আগে
মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৭ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৭ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৭ ঘণ্টা আগে