Ajker Patrika

শেখ হাসিনা ৩২ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে: চিফ হুইপ

বরগুনা প্রতিনিধি
শেখ হাসিনা ৩২ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে: চিফ হুইপ
বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে। যা দিয়ে বাংলাদেশে সাতটি বাজেট হতো। সাতটি বাজেটের পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে।

রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনার ক্রোক এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।

চিফ হুইপ বলেন, ‘বর্তমান সরকার এক মাস পাঁচ দিনে ৫২টি প্রকল্প বাস্তবায়ন করেছে। শুধু ফ্যামিলি কার্ড নয় আরও অনেক কিছু আমরা আপনাদের জন্য বাস্তবায়ন করব।’

চিফ হুইপ মনি বলেন, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। বিগত সরকারের আমলে বিভিন্ন খালে অপরিকল্পিত ও অপ্রশস্ত স্লুইসগেট নির্মাণ করার কারণে খালগুলোর নব্যতা সংকট দেখা দিয়েছে। ওই স্লুইসগেট গুলো প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে।

বরগুনা ক্রোক শাখা খালের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হাসান অলিউল্লাহ, জেলা প্রশাসক তাছলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত-ই-খুদা, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আ. হান্নান প্রধানসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান ফাঁদে পা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে ডোবাচ্ছেন ট্রাম্প

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ওঠা বাস আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ১২

জামালপুরে মানুষের ভারে ভেঙে পড়েছে সাঁকো: দুই পরিবারের চার সহোদরসহ পাঁচ শিশুর মৃত্যু

বিবাদ মেটাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

হরমুজ প্রণালি মুক্ত করতে সমুদ্রপৃষ্ঠে অভিযান যুক্তরাষ্ট্রের, ইরানের চমক পানির নিচে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত