
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। রেলকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। রেল-ব্যবস্থা আরও কার্যকর ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এসব কথা বলেন শেখ মইনুদ্দিন।
শেখ মইনুদ্দিন বলেন, বর্তমানে দেশের সড়ক মেরামতে বিপুল ব্যয় হচ্ছে। সে তুলনায় রেলযোগাযোগ অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী হতে পারে, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করি।
তিনি আরও বলেন, যেসব রেললাইন লাভজনকভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোকে আরও আধুনিক ও উন্নত করতে হবে। পাশাপাশি যে রুটগুলো সম্ভাবনাময়, কিন্তু এখনো রেল পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হয়নি, সেগুলোতেও দ্রুত অগ্রগতি প্রয়োজন।
রেলপথ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের অনেক অঞ্চলে এখনো রেল পৌঁছায়নি। এসব এলাকায় রেল সংযোগ স্থাপনও সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।’
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে