
মাত্র সাড়ে চার মাসে কোরআনের হাফেজ হয়েছে আট বছরের আশরাফুল ইসলাম। সে সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপরেখী পশ্চিমপাড়া মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। তার বাবা গোপেরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী।
গত মঙ্গলবার বাদ এশা হাফেজ আশরাফুলকে গোপরেখী পশ্চিমপাড়া মাদ্রাসা মাঠে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের অনেক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়াসহ হাফেজ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খতিব মাওলানা আবু তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।
এ সময় বক্তারা বলেন, পৃথিবীতে প্রায় ১ কোটি হাফেজ রয়েছেন। তবে মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন মুখস্থ করার পরম সৌভাগ্য অর্জন করেছে আশরাফুল ইসলাম। এক অল্প দিনে কোরআন মুখস্থ করার দৃষ্টান্ত খুব বেশি নেই। মুখস্থ করার আগে সে সহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে শেখে।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। আজ সকালে নিহত ব্যক্তিদের মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে। মরদেহ আসার সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
২৫ মিনিট আগে
‘রাতে ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুকের সঙ্গে ঘুরতে বের হয়। রাত ২টার দিকে তেজগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনার সংবাদ জানা যায়। এরপর ঢাকা মেডিকেলে এসে ইমনের মরদেহ দেখতে পাই।’
৩৪ মিনিট আগে
কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা চারটি গরু, চারটি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে যায়।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ২৬টি প্রস্তাব নিয়ে কাজ করবে সরকার। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়।
২ ঘণ্টা আগে