ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড়সংলগ্ন হাসপাতাল রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল হক (৪৫) ওই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ১৯ আগস্ট রাতে বারান্দার একটি কক্ষে ঘুমিয়েছিল ভুক্তভোগী ওই কিশোরী। রাত ৩টার দিকে কিশোরীকে ডেকে ঘুম থেকে জাগান এবং ধর্ষণ করেন নুরুল হক। ঘটনা গোপন রাখতে ভুক্তভোগী ও তার সৎমাকে নানা ধরনের ভয়ভীতি দেখান নুরুল। পরে ওই কিশোরীর সৎমা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর সৎমায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দুই মামলায়ই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাচপুর হাইওয়ে থানার আওতাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে আশাড়িয়ার চরে ব্রিজের কাজ চলছে। কাজ চলার কারণে বর্তমানে একটি লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে কথা বলে হাইওয়ে পুলিশ জানতে পেরেছে...
১২ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প-৮ ইস্টে দুই সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে এক মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন ধানের খেতের মাটিতে ফাটল দেখা দিয়েছে। টানা দাবদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে উপজেলার বহু এলাকার ধানগাছ শুকিয়ে লালচে হওয়ার উপক্রম হয়েছে। উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে চলতি মৌসুমে আমনের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে