নরসিংদীর রায়পুরায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধে ছুরিকাঘাতে আহত মোবারক হোসেন (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার চর মরজাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক চর মরজাল গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাদক সেবন নিয়ে মোবারক হোসেনের সঙ্গে একই এলাকার কাউসার (২৮) ও মোস্তফার (৩০) কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কাউসার তাঁর কাছে থাকা ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান। রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত কাউসার ও মোস্তফা পলাতক রয়েছেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘ঢাকায় ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে