
ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নগরী। খুনিদের গ্রেপ্তারে শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটাম ও স্থানীয় সংসদ সদস্যের কড়া হুঁশিয়ারির মুখে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে শাওন হত্যায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের ১০টি পৃথক টিম একযোগে অভিযানে নামে। শনিবার রাত ১০টা পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিশাল বিন, বিপুল বিন, রাজ বিন, হৃদয়, দেবরাজ বিন ও মুন্না বিন। তাঁদের সবার বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চর জেলখানা এলাকার বিনপাড়ায়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
শনিবার বেলা ২টার দিকে আনন্দ মোহন কলেজ মাঠে নিহত নুরুল্লাহ শাওনের (২৬) জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং শনিবার রাত ৮টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
এর আগে শুক্রবার রাতে শাওনের মরদেহ উদ্ধারের খবরে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে আসা প্রশাসনের কর্মকর্তাদের গাড়ি আটকে টাউন হল মোড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শাওনের জানাজায় অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি প্রশাসনের গাফিলতিকে দায়ী করে বলেন, শহরে চুরি ও ছিনতাইয়ের উপদ্রব যে পর্যায়ে পৌঁছেছে, তা মেনে নেওয়া যায় না। নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
১৮ ফেব্রুয়ারি বিকেলে শাওন ও তাঁর বন্ধু রিয়াদ ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে গেলে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন।
ছিনতাইকারীদের ধাওয়ায় রিয়াদ প্রাণে বাঁচলেও নিখোঁজ হন শাওন। নিখোঁজের দুদিন পর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জয়নুল আবেদিন উদ্যানসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শাওন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর জাকালিয়া গ্রামে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, আসামিদের শনাক্ত করা হয়েছে এবং ছয়জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান অব্যাহত আছে। আমরা শিক্ষার্থীদের দাবি ও জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

দীর্ঘ ৪৬ বছর ধরে ঝুলে থাকার পর দিনাজপুরের ফুলবাড়ী হাউজিং এস্টেট (উপশহর) প্রকল্পটি অবশেষে বাস্তবায়নের সম্ভাবনা দেখা দিয়েছে। জমি অধিগ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা এবং চিঠিপত্র চালাচালির দীর্ঘ পথ পেরিয়ে সম্প্রতি জমিটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌরসভা এলাকার বাসাবাড়ির ও মানববর্জ্য দিয়ে দিয়ে জৈবসার তৈরির জন্য নির্মিত কেন্দ্র (প্ল্যান্ট) এক বছরেও পুরোপুরি চালু হয়নি। প্রায় ৩ কোটি টাকা বরাদ্দে নির্মিত ‘সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট’ পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রাজশাহী গবেষণাগারের একটি টেন্ডার আহ্বান করা হয় গত ১৫ জানুয়ারি। নির্ধারিত সময় অনুযায়ী ১ ফেব্রুয়ারি বেলা ৩টা পর্যন্ত দরপত্র জমা নেওয়া হয়। ৪৭টি প্রতিষ্ঠান শিডিউল কেনে। শেষ পর্যন্ত ৪৬টি প্রতিষ্ঠান অনলাইনে টেন্ডার বা দরপত্র দাখিল করে। একই দিন বিকেল ৪টায় সেগুলো খোলা
২ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলম্বো থেকে আসা নূর হোসেন (৪৮) নামের এক যাত্রী সাইকেলের পার্টসের ঘোষণা দিয়ে বিদেশি এয়ারগানের পার্টসসহ ধরা পড়েছেন।
৪ ঘণ্টা আগে