নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোর্শেদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনের সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে শিশুটি তার নানির বাড়িতে একা খেলছিল। এ সময় মোর্শেদুল ইসলাম তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা করে। এতে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মোর্শেদুলকে আটক করে। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগে ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ...
৬ মিনিট আগে
রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির অনুসারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পল্লবীর তালাব ক্যাম্পের সামনে আজ শনিবার বিকেল ৪টার পর এ ঘটনা ঘটেছে।
৩৭ মিনিট আগে
এরই ধারাবাহিকতায় আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় রাজধানীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থা
৩৯ মিনিট আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে ‘ওসমানী জাদুঘর’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৪৩ মিনিট আগে