গাজীপুরের কালীগঞ্জে নিজ ঘর থেকে জয় প্রধান (২৬) নামের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয় প্রধান ওই এলাকার বিজয় প্রধানের ছেলে। তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফেরেন জয়। রাতের খাবারের পর তিনি নিজের শোয়ার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। শনিবার সকালে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যদের মনে সন্দেহ দানা বাঁধে। স্বজনেরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। একপর্যায়ে স্বজনেরা জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে জয়ের নিথর দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্বজনদের আর্তনাদে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম চুয়ারিয়াখোলা এলাকায় গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
৯ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
১৫ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
৩০ মিনিট আগে
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে