সিলেট নগরীর কাজির বাজার ব্রিজের ওপর ফুটবল খেলার দ্বন্দ্বের জেরে রিফাত আহমদ নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার সন্ধ্যায় ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোর এয়ারপোর্ট থানার খাসদবীর বন্ধন আবাসিক এলাকার মিসবাহ উদ্দিনের ছেলে। সে দিপশিখা স্কুলের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, সিলেট নগরীর একটি ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে রিফাতসহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বাসিন্দারা রিফাতকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির সদস্যরা ময়নাতদন্তের জন্য লাশটি কলেজের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মইনুল জাকির বলেন, দক্ষিণ সুরমার একটি ইনডোরে তাদের মধ্যে ফুটবল খেলা হয়। এটা নিয়ে তাদের কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে ব্রিজে আসার পরে রিফাতকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ারুল হোসেন বকশীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৪ মিনিট আগে
আইনমন্ত্রী আরও বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তবে আমাকে ধরে নিতে হবে আর ১০টা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ঐশ্বরিক ন্যায়বিচার দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা যেদিন বিচারকরা পোশন করবেন সেই দিন নিরপেক্ষ ও ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত
১০ মিনিট আগে
রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। যিনি তাদের নির্যাতন করছিলেন তাঁকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৮ মিনিট আগে
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ মিনিট আগে