Ajker Patrika

মাধবপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 
মাধবপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন তেলিয়াপাড়া চা বাগানের নোয়াহাটি এলাকার ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে লিটন বাড়ি থেকে আন্দিউড়া এলাকার ফসলের মাঠে যাচ্ছিলেন। পথে বজ্রপাত হলে তিনি আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে মৃত্যুর বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত