
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। এদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রায়েরবাজারের কয়েকটি স্পটে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার কয়েকটি স্পটে ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন ছিনতাইকারী অবস্থানের বিষয়ে এসআরবি-২-এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক তিনটি অভিযান চালানো হয়। এ সময় নাজিম উদ্দিন অনন্ত (২৫), রতন ওরফে দ্বীন ইসলাম (২৪), ইয়াসিন আরাফাত (২২), তানভীর আকাশ (১৯), মো. জালাল মিয়া (২৭) এবং শিশির রায়হানকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নাজিম উদ্দিন অনন্তের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে।

চট্টগ্রামের আনোয়ারায় প্রেমের সম্পর্ক থেকে বিয়ের চার মাসের মাথায় ফারিয়া সুলতানা ইমতি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ এলাকার আমিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর এই হামলা চালানো হয় বলে জানান জাপা চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য। তিনি বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরে ১০০-১৫০ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখানে এসেছে।
১০ মিনিট আগে
গ্রেপ্তার চারজনের মধ্যে ঘণ্টা চুরির সঙ্গে জড়িতদের মূল হোতা মো. আলমগীর হোসেন। এঁদের মধ্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি ও সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২২ মিনিট আগে
অবশেষে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের হস্তক্ষেপে পাবনার সাঁথিয়ায় ছেলের কাছে আশ্রয় না পাওয়া সেই মা ছেলের ঘরেই ফিরলেন। সেই সঙ্গে মায়ের ভরণপোষণের দায়িত্বও নিয়েছেন গ্রাম পুলিশ ছেলে সাগর হোসেন। হাসি ফুটেছে মা-ছেলের মুখে।
২৪ মিনিট আগে