
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
নিহত যুবক বি কোম্পানির সদস্য ছিল। তার নামে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে জয় ঢালী দুর্জনী মহলের শহীদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকে যোগে এসে তার সঙ্গে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুইজন ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে আঘাত করে।
আঘাতে যুবক মাটিতে পড়ে গেলে এরপর তাকে গলাকেটে হত্যা করা হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রটি আরও জানায়, তাদের নিজস্ব একটি ঘের রয়েছে। সেই ঘেরের দেখাশুনার কাজ করে নিহত যুবক। খুলনার একটি বিশেষ বাহিনীর সদস্যও ছিল সে। গত কয়েকদিন আগে তাদের মধ্যে বিরোধ হয় এবং একটি পক্ষ তাকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। শনিবার রাতে সেই সুযোগে দুর্বৃত্তরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে।
জানতে চাইলে খুলনার জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর `বি কোম্পানী’র সদস্য ছিল। তার নামে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে।
অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই বি কোম্পানীর সদস্যরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যার নেপথ্য জানার চেষ্টা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।

পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
১৪ মিনিট আগে
মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর মুক্তির দাবিতে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
২১ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয়। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
২৪ মিনিট আগে
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
১ ঘণ্টা আগে