Ajker Patrika

নির্বিচারে মেহগনিগাছ কর্তন, ক্ষোভের মুখে স্থগিত

বেরোবি সংবাদদাতা
নির্বিচারে মেহগনিগাছ কর্তন, ক্ষোভের মুখে স্থগিত
প্রায় অর্ধশত গাছ কেটে ফেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের মেহগনি গাছগুলো কাটা হয়। ছবি: আজকের পত্রিকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।

বুধবার (১১ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের মাঝারি আকৃতির মেহগনি গাছগুলো কাটা শুরু হয়। দুপুর পর্যন্ত প্রায় অর্ধশত গাছ কেটে ফেলা হয়। কাটার জন্য আরও কিছু গাছের মূলের মাটি সরানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৮০টি গাছ কাটার পরিকল্পনা করা হয় এবং সেগুলো চিহ্নিতও করা হয়েছে। এ পরিস্থিতিতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। ফলে তোপের মুখে বাকি গাছ কাটা কার্যক্রম স্থগিত রাখে প্রশাসন।

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৯ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সুযোগে প্রশাসন হঠাৎ করেই ক্যাম্পাসের গাছ কেটে ফেলছে। এতে ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয় একটি সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে পরিচিত। কিন্তু হঠাৎ এত গাছ কেটে ফেলার সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে।

পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের বেরোবি সেক্রেটারি শোয়াইব ইসলাম সাকিব বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। প্রশাসন কেন এমনটা করল? এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এর জবাব আমরা চাই‌।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে যেসব গাছ কাতারের মধ্যে পড়ে সেসব কাটা হয়েছে। এখন স্থগিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

যে ফাঁদ এড়িয়ে হাজার বছর টিকে ছিল বাইজেনটাইন সাম্রাজ্য, ইরানে সেই ফাঁদে ট্রাম্প

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত