
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে চারজনই আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। তাঁদের মধ্যে তিন পুলিশ সদস্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত এসআই সুরুজ্জামান জানান, মহাসড়কে সংঘটিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযান এবং এক আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনি দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় যান। এ সময় অভিযুক্ত সাগর ও তাঁর ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্সকে কুপিয়ে আহত করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
রাজশাহীর মোহনপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধার বিরুদ্ধে। শুক্রবারের ঘটনার পর শনিবার শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
২০ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, ৫৫টি গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে তাঁকে থানচি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (৪ জুলাই) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
২৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
৩০ মিনিট আগে