মামলার বাদী বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর’ তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক কামাল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে বগুড়ার ডিবি পুলিশ রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৪ মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ১১ জুন পত্রিকাটির একটি ফেসবুক পেজে প্রতিমন্ত্রীকে নিয়ে আরও কয়েকটি সংবাদ ও পোস্ট প্রকাশ করা হয়।
এই ঘটনায় বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে ১৭ জুন বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইন, চাঁদা দাবি ও মানহানির অভিযোগে একটি মামলা করেন। মামলায় অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি শামস, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামসহ ছয়জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তানভীর আলমকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। পাশাপাশি প্রকাশিত সংবাদ সরিয়ে নেওয়ার বিনিময়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগও আনা হয়েছে।
এ বিষয়ে আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) সুশান্ত কুমার সরকার জানান, শুক্রবার ডিবি পুলিশ গ্রেপ্তার রেজানুর ইসলামকে আদালতে হাজির করে। এ সময় তাঁর পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী রোববার জামিন আবেদন শুনানির তারিখ ধার্য করেন। পরে পুলিশি হেফাজতে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদান ঠেকাতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতভর ক্যাম্পাসে পাহারা দেওয়ার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।
৩ মিনিট আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টিকাদান কর্মসূচি চলছে। সেন্টারের গেটে ব্যানার টানিয়ে টিকাদানের সামগ্রী নিয়ে বসেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে মায়েরা আসছেন এবং টিকা দেওয়া হচ্ছে।
২১ মিনিট আগে
পিবিআই সুপার বলেন, বাদী জানান, তিনি ইতিমধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার টাকা পাঠিয়েছেন এবং প্রতারক আরও টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। পরে প্রকৃত এসআই আবু সুফিয়ান নিশ্চিত করেন, ওই মোবাইল নম্বরটি তার নয় এবং পিবিআইয়ের পক্ষ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।
২২ মিনিট আগে
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
২৬ মিনিট আগে