Ajker Patrika

চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে ২ কিশোর নিখোঁজ, থানায় জিডি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে ২ কিশোর নিখোঁজ, থানায় জিডি
ফরহাদ হোসেন, বিপ্লব হোসেন। ছবি: সংগৃহীত

চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবার দুটির।

জানা যায়, কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী দম্পতি মহিদুল ইসলাম ও সাথী খাতুনের ছেলে বিপ্লব হোসেন। সে ১৩ এপ্রিল দুপুরে প্রতিবেশী এক নানির সঙ্গে কথা-কাটাকাটি হওয়ার পর বাড়ি থেকে বের হয়। এরপর সাত দিন পার হয়ে গেলেও বাড়ি ফেরেনি। সন্তানকে না পেয়ে পাগলপ্রায় বাবা-মা।

এদিকে ফরহাদ হোসেন ১৭ এপ্রিল দুপুরে নিখোঁজ হয়। সে তার খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি। আজ রোববার (১৯ এপ্রিল) থানায় জিডি করেছে ভুক্তভোগী পরিবারটি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, দুটি ঘটনা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের পর বলা সম্ভব হবে প্রকৃত ঘটনা কী ঘটেছিল। এ ছাড়া দুই কিশোরকে উদ্ধারেও পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিআইপিদের দেহরক্ষী আওয়ামী লীগ সংশ্লিষ্টরাই

মধ্যপ্রাচ্যে ‘সিসিফাসের ফাঁদে’ যুক্তরাষ্ট্র, তবু ইরান যুদ্ধে কেন নেপথ্যে খেলোয়াড় চীন

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

বাংকার বাস্টারেও অভেদ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, সেখানেই কি চলছে পরমাণু সমৃদ্ধকরণ

আজ থেকে বেশি দামে কিনতে হবে জ্বালানি তেল, কোনটি কত টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত