কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত মধ্যরাতে কয়েকজন সীমানা পিলার ৯৮৮-এর কাছে কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় তারা বিএসএফ সদস্যদের সামনে পড়েন। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর পালানোর সময় বিএসএফের হাতে আটক হন।
আটক আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল সোমবার গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, মিছিলের প্রস্তুতিকালে অন্যদের আটক করতে গেলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়...
৬ মিনিট আগে
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফরিদ হোসেন নামের এক অ্যাম্বুলেন্সচালক দগ্ধ ও আটটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
১০ মিনিট আগে
রাসেল মিয়া মাদক সেবন করে প্রায়ই মাতলামি করতেন। প্রতিদিনের মতো আজও মাদক সেবন করে মাতলামি করেন এবং স্ত্রীকে নির্যাতন করেন তিনি। তাঁর স্ত্রী অভিযোগ করলে থানা-পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
১৫ মিনিট আগে