Ajker Patrika

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার সকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাউসার মিয়া চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ২৩ জুন চুনারুঘাটের ওই এলাকায় কাউসার মিয়ার বিরুদ্ধে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগী তরুণী চুনারুঘাট থানায় ধর্ষণের অভিযোগে কাউসার মিয়া ও তাঁর দুই ছেলেকে আসামি করে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী রাতে আম কুড়াতে গেলে কাউসার মিয়া তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলার পর থেকেই কাউসার পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত