রাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সম্রাট আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার বাঘা-ঈশ্বরদী মহাসড়কের হাবাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সম্রাট উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের উজ্জ্বল মন্ডলের ছেলে।
জানা গেছে, গতকাল রাতে মীরগঞ্জ মোড় থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সম্রাট। এ সময় হাবাসপুর এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী একই গ্রামের সাব্বির হোসেন (২২) ছিটকে পড়লেও প্রাণে বেঁচে গেছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, তিনি বিষয়টি জেনেছেন। যেহেতু ওই যুবক নিজে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন, সে কারণে তাঁর পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে