Ajker Patrika

চাঁদপুরে জ্বরের চিকিৎসা নিতে আসা শিশুকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে জ্বরের চিকিৎসা নিতে আসা শিশুকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন
মায়ের কোলে ৫ বছরের আলিফা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে জ্বরের রোগীকে দেওয়া হয়েছে কুকুরের ভ্যাকসিন। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তাঁর পাঁচ বছরের সন্তান আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসেন। একই সময়ে হাসপাতালের জরুরি বিভাগে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তাঁর ১৪ বছরের সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে চিকিৎসা নিতে আসেন।

উভয় রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম উভয়কে পৃথক পৃথক চিকিৎসাপত্র দেন।

জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (সেকমো) আবু ইউসুফ কর্তব্যরত চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করেন। এ ঘটনা নিয়ে রোগীর অভিভাবকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হন।

এ ব্যাপারে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ‘একই সময়ে ওই দুই রোগী সেবা নিতে আসে। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।’

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। ভ্যাকসিনটি ভুলক্রমে দেওয়া হলেও রোগীর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে।’

অপর দিকে ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ বিষয়ে অভিযোগ করেছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামুকা সংশোধনে বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

নীরবতার চরম মূল্য: ভারতের উচ্চাকাঙ্ক্ষা যেভাবে হারিয়ে গেল উপসাগরীয় অঞ্চলে

কর্মস্থল খাগড়াছড়ির পানছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে

‘বিসিবিতে স্ত্রী কোটায় রাখা হয়েছে রাশনা ইমামকে’

নতুনদের জন্য সুখবর, অভিজ্ঞতা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত