খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলি টার্গেট মিস হওয়ায় পাশে থাকা হাবিবুর রহমান নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরের লবণচরা থানাধীন রহমতিয়া মসজিদের পাশে ঘটনাটি ঘটে। আহত যুবক সাতক্ষীরা আশাশুনি এলাকার বাসিন্দা নুর মোহাম্মাদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।
জানতে চাইলে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, ‘রাত সাড়ে ১০টার আগে আমরা রহমতিয়া জামে মসজিদের কাছে অবস্থান করি। সেখান থেকে চলে আসার কিছুক্ষণ পর সন্ত্রাসীরা অপর একজনকে লক্ষ্য করে গুলি ছুড়লে হাবিবুর গুলির সামনে এসে পড়ে। তাঁর পিঠের ডান পাশে একটি গুলি লাগে। গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছে।’

মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাশাদহ সেচ প্রকল্প চালুর সময় ২০টি পাম্প ছিল। ধীরে ধীরে কমে তিনটিতে নেমেছে। বর্তমানে সেই সংকটের সঙ্গে যোগ হয়েছে প্রকল্প এলাকায় যমুনা নদীতে বিশাল চর জেগে ওঠা। এতে পানি না পাওয়ায় সেচ প্রকল্প বন্ধের উপক্রম হয়েছে। বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সেচ প্রকল্পের...
১২ মিনিট আগে
আসছে ঈদ। কিন্তু হাতে নেই টাকাপয়সা। অনেকে আবার ঋণের ভারে জর্জরিত। এই অবস্থায় জীবিকার তাগিদে এখন নিজ জেলা ছেড়ে আশপাশের এলাকায় ছুটছেন গাইবান্ধার শ্রমিকেরা। স্থানীয়রা বলছেন, কৃষিনির্ভর এই জেলায় নেই তেমন কলকারখানা। তাই এ জেলার মানুষের কর্মসংস্থানের অভাব।
১৪ মিনিট আগে
একটা সময় ছিল, যখন ‘লিটল ম্যাগাজিন’ নামে পরিচিত ছোট কাগজের হাত ধরে বেড়ে উঠত কবি, সাহিত্যিকদের একটা বড় অংশ; বিশেষ করে প্রথা ও প্রতিষ্ঠানবিরোধী তরুণদের আগ্রহের জায়গা ছিল লিটল ম্যাগাজিন। একুশের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণের ‘বহেড়াতলা’ আর ছোট কাগজ হয়ে উঠেছিল প্রায় সমার্থক।
৩৩ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, আজ দুপুরে ভুক্তভোগী ইজিবাইকচালক গোলাম হোসেন...
৩ ঘণ্টা আগে